1. info@haornews24.com : Haor News : Haor News
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে কলতানের আলোচনা অনুষ্ঠান গোপদিঘীতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩২ বার দেখেছেন

হারুনূর রশিদ :
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কলতান সাংস্কৃতিক সংঘ নামে সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে গোপদিঘী ইউনিয়নের গোপদিঘী বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান আরজু এবং সাংবাদিক হারুনূর রশিদ ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফখরুদ্দিন রাজি, শিক্ষক আইয়ুব রেজা, খোকন মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ফখরুদ্দিন রাজি, অধির চন্দ্র সূত্রধর, জয় শেন আকাশ সহ সংগঠনের সদস্যরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

###<@>##

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত