1. info@haornews24.com : Haor News : Haor News
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহে ইসলামি ব্যাংক দখলের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১ বার দেখেছেন

স্টাফ রিপোর্টা:

আজ ২ জুন রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহের ইসলাম ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন হয়। উক্ত মানববন্ধনে গ্রাহকসকল গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজনে দুই শতাধিক গ্রাহক অংশ করে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর চাকরিজীবিও অংশ গ্রহণ করেন। যাদের নেতনের একাউন্ট সহ আমতের একাউন্টও আছে।

একজন আমতদারী বলেন — আমি ব্যাংকে টাকা রেখে নিরাপদ বোধ করতাম। এখন আর সেটা নেই! ঈদের দুই দিন পূর্ব থেকে ঈদ পরবর্তী চার দিন অতিবাহিত হওয়ার পর কোন বুথে টাকা পাইনি। এক থেকে পাঁচ পাঁচটা বুথে ঘুরে ক্লান্ত হয়ে খালি হাতে ঘরে ফিরি। যা কোন দিন হয় নি বিশ বছরে। তা হলে দু’দিন পর কি হবে বুঝতে বাকি নেই। এটা তো কারেন্ট একাউন্টের ক্ষেত্রে।

গচ্ছিত আমানত কি হবে! তা জানি না- টিডিআর তথা এককালিন জমাকৃত টাকা না পেলে পথে বসতে হবে। শুনতেছি সবাই টাকা উঠিয়ে নিচ্ছে। জানি না আমারা টাকা পাবো কি না।

উক্তমানব বন্ধনে অনেক গ্রাহক সরকার কে হুসিয়ারি দিয়ে বক্তব্য দেন। ব্যানার প্লেকার্ড নিয়ে দাড়িয়ে মানববন্ধন পালন করে। প্রসাশনের পক্ষে পুলিশও ছিলো। কোন প্রকার ঘটনা ঘটেনি। শান্তি পূর্ণভাবে মানববন্ধন টি পালিত হয়।

###<@>##

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত