সম্পাদক::
আমরা সাংবাদিক। সাংবাদিকতা পেশা হলো সত্য প্রকাশের পেশা জেনে অনেকে সাংবাদিক হয়। আবার অনেকে রাজনৈতিক দলের হয়ে সাংবাদিকতা করে। আবার কেহ ইনকামের আশায় অসৎ পথ অবলম্বন করে।
টকশোতে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। কোটি কোটি টাকা কামিয়ে নিতে। দলকে ক্ষমতায় নিয়ে আসতেও পক্ষে বিপক্ষে সাফায়গেয়ে চলে। নিরপেক্ষতা বজায় রেখে যুক্তি তর্ক এবং প্রমাণ সহ উপস্থাপন করতে পরেনা।
রাজনৈতিক দলও খুঁজে কাদের(সাংবাদিক) দিয়ে মিডিয়ার মধ্যমে জনমত তৈরী বা ক্ষমতা দীর্ঘ স্হায়ী করা যায়। নিজেকে প্রশ্ন করি আমি কোন পথে আছি। সত্যের পথে? নাকি ভিন্ন কোন চোরাবালিতে আটকে আছি।
তারি বলি হলেন ড. জাহেদর মতো আরো শত সহস সাংবাদিক । যারা বলির পাটার মতো রাজনৈতিক দলের কাছে। তিনি খুবি আলোচিত সাংবাদিক। বিএনপি র সাংবাদিক হিসেবে দেশ বিদেশে পরিচিত।এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টার পদেও আছেন। তিনি তিনি সরকারি সফরে দিল্লি যান এবং বিমানবন্দরে গিয়েই ফেরত আসতে হলো দেশে।
তাহলে কি হলো? বলবো না। তবে এটা তো দিনের আলোর মতো পষ্ট -যে, তিনি অপমানিত হয়ে ফেরত আসতে হলো।
সত্য কথা হল যে, রাজনৈতিক দলের বলী তথা ব্যবহার হলেন। উপদেশ নয়। নিজের জন্য বলা — আমি যেন সৎ থেকে নিজেকে সবকিছুর উর্ধে সত্য কে প্রাধান্য দিয়ে পেশাগত দায়ীত্ব পালন করি। শুধু সাংবাদিকতা কেন? সকল সরকারী বেসরকারি কর্মক্ষেত্রে।।
দিন বদলে যায়। সরকারও বদল হয়। কেন পক্ষপাতিত্ত করে করে বলির পাটা হবো বা নিজের সততাকে বিসর্জন দিবো?
###<@>##
Leave a Reply