1. info@haornews24.com : Haor News : Haor News
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ময়মনসিংহে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোদন করেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখেছেন

১৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে এবং রেটিনা ব্লাড ডোনেট ক্লাবের সহযোগিতায় বাগমারা মোড় সংলগ্ন বাগমারা প্রাইমারি স্কুল রোডে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১৭নং ওয়ার্ডের সেক্রেটারি আবু নাসের সিদ্দিকের পরিচালায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা সভাপতি আদনান সাকিব, চরপাড়া সাংগঠনিক থানা জামায়াতের আমীর অধ্যাপক শফিকুল ইসলাম, সেক্রেটারি ডাক্তার আসাদুজ্জামান, সহ-সেক্রেটার হাফিজুর রহমান, ১৭নং ওয়ার্ড সভাপতি মনোয়ার হোসাইন, বাগমারা ইউনিট সভাপতি জসীম উদ্দীন, সেক্রেটারি, হেলাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ময়মনসিংহ নগরবাসীকে সৎ দক্ষ দেশপ্রেমিক ব্যক্তিকে সিটি মেয়র হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। এবং ভবিষ্যতে তিনি মেয়র হিসেবে সেবা করার সুযোগ পেলে, নাগরিকদের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ কৃত্তিম বন্যা রোধে পানি নিষ্কাশনে যথাযথ ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন

।###<@>>

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত