1. info@haornews24.com : Haor News : Haor News
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ময়মনসিংহে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩ বার দেখেছেন

স্টাফ রিপোর্টার :

আজ ১১ মে সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের গেইটের সামনে প্রতিবাদী মানববন্ধন করেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

বলা বাহুল্য যে, ঢাকা মেডিকেলে দালাল চক্রের সাথে গত তিন দিন আগে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের লাঞ্ছিত করে এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পিজন ভেন করে পুলিশের নিয়ে যায়। পরবর্তী শাহবাগ থানা ঘেরাও করে রিপ্রেজেনটেটিভদের ছাড়িয়ে আনে কেন্দ্রীয় ফারিয়া এবং লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন কর্মসূচির দেয়া হয়।

তারি অংশ হিসাবে আজ ময়মনসিংহ মহানগরীতেও প্রতিবাদী মানববন্ধন হয় এবং মানববন্ধনে কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি মো : হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগরী ফারিয়ার সভাপতি সহ স্হানিয় নেতৃবৃন্দ।

সভাপতি জনাব হাবিব বলেন–

আমরা মেডিকেল রিপ্রেজেনটেটিভরা, ডাক্তারের নিকট নতুন নতুন আপডেট ওষুধের ইনফরমেশন শেয়ার করি এবং ডাক্তার সুচিকিৎসা নিশ্চিতের জন্য নতুন আবিস্কার ওষুধের ইনফরমেশন দেই। তিনি আরো বলেন- বাংলাদেশে ওষুধ শিল্প রপ্তানিতে নাম্বার ওয়ান। কিন্তু আমরা লাঞ্ছিত, অপমানিত হই পেশাগত দায়ীত্ব পালন করতে গিয়ে। এটা খুবি দুঃখের বিষয় আমাদের দালাল বলা হয়েছে।

আরো বলেন-

আমারদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমারা মেডিকেল রিপ্রেজেনটেটিভ’রা মর্যাদা সাথে জব করতে চাই। আমাদের ভ্যাটের টাকায় সরকারী চাকুরীজীবিদের বেতন হয়। অথচ আমরা মেডিকেল রিপ্রেজেনটেটিভ’রা সকাল থেকে রাত বারটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ওষুধ পৌঁছে দিয়ে সেবা করে আসছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন —

সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা আমাদের প্রতিপক্ষ মনে করবেন না। আমরাও দেশের তরে সেবামূলক পেশাগত পালন করি। তাই আপনারা সত্য প্রচার করবেন। বলে শুভেচ্ছা দিয়ে শেষ করেন।

###<@>##

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত